শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো।

শিক্ষায় মনোযোগের ভূমিকা

শিক্ষায় মনোযোগের ভূমিকা
মনোযোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাকালীন মানসিক সক্রিয়তা বৃদ্ধি করতে সহায়তা করে। , মনোযোগের মাধ্যমেই আত্মা প্রচেষ্টামূলক শিখন সম্ভব হয়। মনোযোগ শিক্ষার্থীকে কোনো বিষয়ে স্পষ্টতা এবং বুদ্ধিমত্তার ক্ষমতা সাহায্য করে। তাই শিক্ষায় মনোযোগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অতএব শিক্ষা ক্ষেত্রে মনোযোগের ভূমিকা পয়েন্ট সহ নিচে আলোচনা করা হলো।

১ বিষয়বস্তুর স্পষ্টতা বৃদ্ধি
মনোযোগের মাধ্যমে শিক্ষার্থীর বিষয়বস্তুর স্পষ্ট বা নিখুত জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। কারণ মনোযোগ দিয়ে কোনো বিষয় অধ্যয়ন করলে সেই বিশেষ সম্পর্কে পরিষ্কার ধারণা হয়।

২ জ্ঞান মূলক বিকাশ ত্বরান্বিত
মনোযোগ জ্ঞান মূলক বিকাশের ত্বরান্বিত করে। অর্থাৎ কোন বিষয় সম্পর্কে স্পষ্ট জ্ঞান তার জ্ঞানের বিকাশে অনেক বেশি সাহায্য করে।

৩ জ্ঞানেন্দ্রিয়র সক্রিয়তা বৃদ্ধি
মনোযোগের ফলে জ্ঞানেন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে এবং বেশি সংখ্যক তথ্য বা বিষয় স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়।

৪ পারদর্শিতা বৃদ্ধি
শিক্ষার্থীরা কোনো বিষয় মনোযোগ সহকারে আয়ত্ত করলে সেই বিষয় সম্পর্কে সুপ্পষ্ট ধারণা তৈরি হয় এবং  ফলস্বরূপ তার পারদর্শিতার মাত্রা বৃদ্ধি পায়।

৫ সহজাত প্রবৃত্তির বিকাশ
মনোযোগ ব্যক্তির সহজাত প্রবৃত্তির বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার বিভিন্ন দিকের বিকাশ ঘটিয়ে থাকে।

৬ বস্তু কেন্দ্রিক সেন্টিমেন্ট গড়ে তোলা

মনোযোগ ব্যাক্তির মধ্যে বস্তু কেন্দ্রিক সেন্টিমেন্ট গড়ে তুলে শিক্ষার্থীর জীবনব্যাপী শিখনে সহায়তা করে।

৭ বিচার ক্ষমতা বৃদ্ধি
মনোযোগ শিক্ষার্থীদের মধ্যে বিচার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিষয় জ্ঞান পরিষ্কার হয় এবং  যৌক্তিক ক্ষমতা বৃদ্ধি পায়।

৮ স্মৃতি দীর্ঘস্থায়ী
মনোযোগের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো স্মৃতি। তাই শিক্ষার্থীরা যদি পাঠ গ্রহণের সময়ে সঠিকভাবে মনোযোগ দেয় তবে সেই স্মৃতি দীর্ঘস্থায়ী হয়।

৯ সৃজন ক্ষমতার বিকাশ
মনোযোগ শিক্ষার্থীকে সৃজনধর্মী করে তোলে, ফলে শিক্ষার্থী নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে।

১০ আগ্রহ বৃদ্ধি
মনোযোগ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে সম্পর্কে আগ্রহী করে তোলে। আবার আগ্রহ শিক্ষার্থীদের মনোযোগী করে তোলে।

পরিশেষে বলা যায় মনোযোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা কালীন মানসিক সক্রিয়তা বৃদ্ধিতে সহায়তা করে। তাই শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষাদানের সময় যেসব কৌশল গুলি প্রয়োগ করবেন তা শিক্ষার্থীকে মনোযোগী করে তুলবে।

Comments

Popular posts from this blog

ডেভিড স্টনের ব্যবস্থাপক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।

পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করুন

জনশিক্ষা বা গণশিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা কর।